26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

‘ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য হুমকি’—বিএনপির ‘প্রাইজ পোস্টিং’ অভিযোগ এনসিপির

তড়িঘড়ি করে দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়াকে গণতন্ত্রের জন্য হুমকি আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাঁর অভিযোগ, নির্বাচনে পরাজিত বা মনোনয়নবঞ্চিত ব্যক্তিদের বিএনপির ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বসানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটির প্রস্তুতি জানাতেই এই সম্মেলনের আয়োজন করা হয়।

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ

গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) এক প্রজ্ঞাপনে ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়।

নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন—ঢাকা দক্ষিণে মো. আবদুস সালাম, ঢাকা উত্তরে মো. শফিকুল ইসলাম খান, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আবদুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুরে মো. শওকত হোসেন সরকার। তাঁদের মধ্যে কয়েকজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন, আর কয়েকজন দলীয় মনোনয়ন পাননি।

‘অগণতান্ত্রিক সিদ্ধান্ত’

আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক সরকার দায়িত্বে এসেই যেখানে নির্বাচিত জনপ্রতিনিধি থাকার কথা, সেখানে দলীয়ভাবে বঞ্চিত বা পরাজিত প্রার্থীদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর দাবি, প্রজ্ঞাপনে নিয়োগের নির্দিষ্ট মেয়াদ উল্লেখ নেই, যা স্বচ্ছতার ঘাটতি নির্দেশ করে।

তিনি বলেন, “যেকোনো চুক্তিভিত্তিক নিয়োগে সময়সীমা উল্লেখ করা গুরুত্বপূর্ণ। এখানে তা নেই। এতে মনে হচ্ছে, তাঁরা আমৃত্যু প্রশাসক থাকবেন।”

দীর্ঘ দেড় বছরের বেশি সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধিশূন্য থাকার বিষয়টি উল্লেখ করে তিনি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান। তাঁর মতে, প্রশাসক নিয়োগ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করতে পারে। প্রশাসক পদে থেকে কেউ নির্বাচন করলে বা দলীয় প্রার্থীকে সহযোগিতা করলে নিরপেক্ষতার প্রশ্ন উঠবে।

‘এই মুহূর্তে জোট নয়’

সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম জানান, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে দলটি। দ্রুতই দেশব্যাপী প্রাথমিক প্রার্থী যাচাই-বাছাই ও সাক্ষাৎকার শুরু হবে এবং কয়েক সপ্তাহের মধ্যে সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভায় প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হবে।

তিনি বলেন, এনসিপি বর্তমানে ১১–দলীয় জোটে থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রস্তুতি নিচ্ছে। তবে জনগণের স্বার্থে প্রয়োজন হলে শেষ সময়ে জোটগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী–৬ আসনের সংসদ সদস্য ও এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুল হান্নান মাসউদ

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles