31.7 C
Dhaka
Friday, July 17, 2026

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ জুন) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালিত হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা থানায় ২ জন, শাহবাগে ১ জন, ধানমন্ডিতে ১ জন, হাজারীবাগে ১ জন, বংশালে ১ জন, সূত্রাপুরে ১ জন, সবুজবাগে ১ জন, কদমতলীতে ১ জন, তেজগাঁওয়ে ২ জন, শিল্পাঞ্চলে ২ জন, মিরপুরে ৩ জন, পল্লবীতে ১ জন, কাফরুলে ১ জন, দারুসসালামে ৩ জন, ভাটারায় ২ জন, উত্তরা পশ্চিমে ১ জন, বিমানবন্দর থানায় ১ জন এবং তুরাগ থানায় ১ জন রয়েছেন।

ডিসি নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর ১৮টি থানায় পরিচালিত অভিযানে মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles