31 C
Dhaka
Monday, August 31, 2026

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির প্রভাব: জ্বালানির দাম কমতেই বিমান ভাড়া কমালো এয়ারএশিয়া এক্স

অনলাইন ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির ফলে আন্তর্জাতিক বাজারে জেট জ্বালানির দাম কমে আসায় যাত্রীদের জন্য সুখবর দিয়েছে মালয়েশিয়ার জনপ্রিয় বাজেট এয়ারলাইন এয়ারএশিয়া এক্স। প্রতিষ্ঠানটি বিমান ভাড়া ৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে।

এয়ারএশিয়া এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বো লিনগাম জানিয়েছেন, গত ১৫ জুন থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য আরও কমলে ভবিষ্যতেও বিমান ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। এর ফলে মার্চ মাসের তুলনায় জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে, যা বিমান পরিবহন খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

তথ্যমতে, শুক্রবার সিঙ্গাপুর বাজারে জেট জ্বালানির দাম ছিল প্রতি ব্যারেল ১১২ ডলার, যেখানে গত ৩০ মার্চ এর দাম পৌঁছেছিল ২৪২ ডলার পর্যন্ত। যদিও বর্তমান দাম এখনো সংঘাত শুরুর আগের ৮০ ডলার প্রতি ব্যারেল পর্যায়ের চেয়ে বেশি রয়েছে।

এয়ারএশিয়া এক্স জানিয়েছে, জ্বালানি ব্যয় কমার সুবিধা সরাসরি যাত্রীদের কাছে পৌঁছে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় থাকলে ভবিষ্যতে আরও ভাড়া হ্রাসের সম্ভাবনাও রয়েছে।

বিমান খাতে এই সিদ্ধান্তকে যাত্রীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক ভ্রমণকারীরা কম খরচে ভ্রমণের সুযোগ পেতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles