26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

কাশিমপুর কারাগারে সাবেক কমিশনার মুরাদ হোসেনের মৃত্যু

কাশিমপুর কারাগারে সাবেক কমিশনার মুরাদ হোসেনের মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মিরপুর–১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা মুরাদ হোসেন (৬৫) মারা গেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, অচেতন অবস্থায় হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে মুরাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

কারা সূত্র জানিয়েছে, মুরাদ হোসেন হাজতি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা চলমান ছিল। কারাগারে তার হাজতি নম্বর ১৬৪৪/২৫। নিহত মুরাদের বাবার নাম আমজাদ হোসেন শিকদার।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles