27 C
Dhaka
Thursday, June 11, 2026

খালেদা জিয়ার জন্য ভুটানের রাজার বিশেষ উপহার — দ্রুত আরোগ্য কামনা প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য উপহার পাঠিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং তোবগে। তাদের পাঠানো এই বিশেষ উপহার গ্রহণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীতে ভুটানের পক্ষ থেকে পাঠানো উপহার ড. মঈন খানের হাতে তুলে দেওয়া হয়। এ সময় ভুটানের রাজা এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, গত রোববার (২৩ নভেম্বর) রাতে অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles