26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

টানা পাঁচ দিন ১০ ডিগ্রির ঘরে পঞ্চগড়: শীতে কাঁপছে জনজীবন, বাড়ছে রোগীর সংখ্যা

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে টানা পাঁচ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে অবস্থান করছে। শীতের তীব্রতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন, বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

আজ বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসে আর্দ্রতার হার ছিল ৯৭ শতাংশ—যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে তুলছে।


টানা কয়েক দিনের তাপমাত্রা:

  • মঙ্গলবার: সর্বনিম্ন ১০.৪° সেলসিয়াস, আর্দ্রতা ৯৯%, সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২° সেলসিয়াস
  • সোমবার: সর্বনিম্ন ১০.৪° সেলসিয়াস, আর্দ্রতা ৮৪%, সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২° সেলসিয়াস
  • রবিবার: সর্বনিম্ন ১০.৫° সেলসিয়াস, আর্দ্রতা ৯৯%, সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৭° সেলসিয়াস

টানা মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে শীতজনিত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।


আবহাওয়া অফিসের সতর্কবার্তা

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন,
“হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলে তাপমাত্রা দ্রুত কমছে। কয়েক দিন ধরে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।”

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles