ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সাততলা একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে থাকলেও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
জাকার্তা পুলিশপ্রধান সুসাতিও পুরনোমো কনদ্রো জানান, মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ভবনটিতে আগুন লাগে। ওই সময় অনেক শ্রমিক দুপুরের খাবার খাচ্ছিলেন।
ব্যাটারি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত
পুলিশের প্রাথমিক ধারণা, ভবনের প্রথম তলায় ব্যাটারি বিস্ফোরণ ঘটার পর আগুন ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ওপরের তলাগুলোতে পৌঁছে যায়। ভবনটিতে একটি ড্রোন নির্মাণকারী প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল।
ধোঁয়ায় শ্বাসরোধেই মৃত্যু
পুলিশপ্রধান জানান, নিহতদের বেশিরভাগই নারী, তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বাও রয়েছেন।
তিনি বলেন,
“ধারণা করছি, দগ্ধ হয়ে নয়—ধোঁয়ায় শ্বাসরোধেই তাঁদের মৃত্যু হয়েছে।”



