27 C
Dhaka
Thursday, June 11, 2026

শরীয়তপুরের জাজিরায় ভয়াবহ বোমা বিস্ফোরণ, উড়ে গেল বসতঘর; নিহত ১, আহত ২

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় সোহান নামে এক যুবক নিহত হয়েছেন এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে বিকট শব্দে বিস্ফোরণের পর একটি ঘরের দেয়াল ও চালা উড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে সোহানের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে স্প্রিন্টারের আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, বিস্ফোরণে আহত অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘরের ভেতরে বোমা প্রস্তুতের সময় এই বিস্ফোরণ ঘটতে পারে।

ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে প্রশাসন।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles