26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

ঢাকা উত্তর–দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় বড় পরিবর্তন এনে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণসহ মোট ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন–এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন–এর দায়িত্ব দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খান–কে।

এ ছাড়া অন্যান্য সিটি করপোরেশনে যাঁরা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন তাঁরা হলেন—

  • খুলনা সিটি করপোরেশন–এ নজরুল ইসলাম মঞ্জু
  • সিলেট সিটি করপোরেশন–এ আব্দুল কাইয়ুম চৌধুরী
  • নারায়ণগঞ্জ সিটি করপোরেশন–এ মো. সাখাওয়াত হোসেন খান
  • গাজীপুর সিটি করপোরেশন–এ মো. শওকত হোসেন সরকার

অধ্যাদেশের আওতায় নিয়োগ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলো পুনর্গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধি মোতাবেক ভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles