26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলার দাবি, ইসরাইলেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭টি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বোমাবর্ষণের জবাবে এটি ছিল তেহরানের পক্ষ থেকে ষষ্ঠ দফার প্রতিশোধমূলক হামলা। অভিযানে ইসরাইল এবং অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়।

আইআরজিসি জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি ইসরাইলের তেল নোফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর হাকিরিয়া, এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স অন্তর্ভুক্ত ছিল।

ইরান এই হামলাকে ‘শুধু শুরু’ হিসেবে উল্লেখ করে সতর্কবার্তা দিয়েছে যে, ভবিষ্যতে আরও কঠোর ও ভিন্নধর্মী প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাদের দাবি, পরবর্তী পদক্ষেপগুলো শত্রুপক্ষকে ধারাবাহিকভাবে গুরুতর আঘাতের মুখে ফেলবে।

তবে এসব হামলার বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বতন্ত্র আন্তর্জাতিক সূত্রেও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles