26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

মার্চে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, আগের হারই বহাল

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেব্রুয়ারির নির্ধারিত হারই এ মাসেও বহাল থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

রোববার (১ মার্চ) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আলোকে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারদর ও আমদানি ব্যয়ের প্রেক্ষাপটে প্রণীত স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী মার্চ মাসের জন্য এ দাম কার্যকর থাকবে।

এর ফলে টানা দ্বিতীয় মাস জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন এলো না।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles