26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

খামেনির উত্তরসূরি মোজতবা? ইরান ইন্টারন্যাশনালের দাবি, মাশহাদে দাফন হবে সর্বোচ্চ নেতার

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে নির্বাচিত করা হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যম Iran International। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানায়, দেশটির প্রভাবশালী বিপ্লবী গার্ডের চাপের মুখে এসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে নতুন লিডার হিসেবে বেছে নিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে পবিত্র নগরী মাশহাদে সমাহিত করা হবে। এ তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা Fars News Agency।

৮৬ বছর বয়সী খামেনির ওপর গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগ পর্যন্ত টানা ৩৬ বছর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

খামেনির জন্মও মাশহাদ শহরে। সেখানকার বিখ্যাত Imam Reza shrine–এ তাকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে দাফনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর আগে খামেনি নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলেন, যেন তাকে মাশহাদের ইমাম রেজা মাজারে চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, মোজতবা খামেনিকে দীর্ঘদিন ধরেই ক্ষমতার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রাখা হচ্ছিল। তবে তার নেতৃত্ব নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে ইরান সরকারের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি।

সূত্র: Iran International / Fars News Agency

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles