26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আইসিইউতে মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-কে সিঙ্গাপুরের Singapore General Hospital-এ ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের নিউরোসায়েন্সেস বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে তার চিকিৎসা চলছে।

রোববার (১৫ মার্চ) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুর পৌঁছান। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

রফিকুল ইসলাম আরও জানান, যাত্রাপথে তার কোনো শারীরিক জটিলতা দেখা যায়নি এবং বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles