27.4 C
Dhaka
Sunday, August 9, 2026

সিইও পিয়াসকে ‘উঠিয়ে নেওয়ার’ অভিযোগে দেশের সব মোবাইল ফোন দোকান বন্ধ ঘোষণা

সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা দিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে মঙ্গলবার গভীর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ‘উঠিয়ে নেওয়ার’ প্রতিবাদে আজ থেকে দেশজুড়ে সব মোবাইল ফোন দোকান বন্ধ রাখা হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,

“অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে আমরা দেশজুড়ে কঠোর আন্দোলনে নামব। প্রয়োজনে দেশ অচল করে দেওয়া হবে।”

এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে রাজধানীর মিরপুর-১ এলাকার বাসা থেকে আবু সাঈদ পিয়াসকে ডিবি পুলিশ নিয়ে গেছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, সেই সময় ডিবি সদস্যরা তার স্বামীর মোবাইল ফোনটিও জব্দ করে।

ঘটনাটি মোবাইল ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে এবং তাৎক্ষণিকভাবে সারা দেশে মোবাইল দোকান বন্ধের মতো বড় সিদ্ধান্তে গড়িয়েছে।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles