মেক্সিকোর ফাতিমা বোশ জিতেছেন এবারের ৭৪তম মিস ইউনিভার্স-এর মুকুট। শুক্রবার সকালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে ১২০ প্রতিযোগীকে পিছনে ফেলে তার নাম ঘোষণা করা হয়। বিজয়ের মুহূর্তে মঞ্চেই আবেগে কেঁদে ফেলেন ফাতিমা। তাকে মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ।
কী কী পাচ্ছেন নতুন ‘মিস ইউনিভার্স’?
যদিও এবারের পুরস্কারের মোট অঙ্ক এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে সাধারণত বিজয়ীকে দেওয়া হয় ২ লাখ ৫০ হাজার ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা। গত বছরের মিস ইউনিভার্সকেও একই পরিমাণ দেওয়া হয়েছিল।
এ ছাড়াও—
- মাসিক ভাতা: ৫০ হাজার ডলার (বাংলাদেশি প্রায় ৬০ লাখ টাকা)
- মুকুটের মূল্য: প্রায় ৫০ লাখ ডলার (বাংলাদেশি ৬১ কোটি টাকা)
- বিলাসবহুল অ্যাপার্টমেন্ট: নিউইয়র্ক সিটির কেন্দ্রস্থলে একটি পুরো বছরের জন্য
ফাতিমা কে?
তাবাস্কোর সান্তিয়াগো দে তেয়াপায় জন্ম নেওয়া ফাতিমা পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। ২০২৫ সালের সেপ্টেম্বরে তাবাস্কো থেকে প্রথম নারী হিসেবে ‘মিস ইউনিভার্স মেক্সিকো’ খেতাব জিতে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নেন তিনি।



