সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে তিনি সেনাকুঞ্জে পৌঁছান।
অনুষ্ঠান শুরুর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিএনপি প্রধান খালেদা জিয়ার সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন। কয়েক মিনিটের ওই আলাপে দুই নেতাই শুভেচ্ছা বিনিময় করেন এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ভাইয়ের স্ত্রী নাসরিন সাঈদ ইস্কান্দার এবং পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্য এবং শীর্ষ নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ দলের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল



