26.9 C
Dhaka
Sunday, August 9, 2026

ভোরে কাঁপল ঢাকা: ৪.১ মাত্রার ভূমিকম্প, কেন্দ্র নরসিংদীর কাছে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সকালে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৪.১

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং নরসিংদী থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার

ভোরের শান্ত সময়ে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় লোকজন আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আসেন। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles