27.4 C
Dhaka
Sunday, August 9, 2026

চুয়াডাঙ্গায় হঠাৎ বেড়েছে শীতের দাপট, তাপমাত্রা নামল ১২.২ ডিগ্রিতে

চুয়াডাঙ্গায় হঠাৎ করেই বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। ফলে পুরো জেলায় শরীরে শীতের প্রকোপ অনুভূত হচ্ছে আগের তুলনায় অনেক বেশি।

ভোর থেকেই উত্তর দিকের ঠাণ্ডা বাতাস আর ঘন কুয়াশায় চারদিক ঢেকে যায়। এতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। দুপুরে রোদ উঠলেও শীতের দাপট কমেনি; বরং বাতাসে হিমেল স্পর্শে সেই শীত আরও তীব্র হয়ে ওঠে।

আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান,
“আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে, ফলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।”

চুয়াডাঙ্গায় মৌসুম শুরুর আগেই শীতের এমন আগমন স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles