27.4 C
Dhaka
Sunday, August 9, 2026

হিমালয়ের হিম বাতাসে কাঁপছে পঞ্চগড়—তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১১ ডিগ্রিতে

হিমালয় থেকে নেমে আসা ঠাণ্ডা বাতাসে কাবু হয়ে পড়েছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়। সকাল-দুপুরেও কুয়াশার চাদর না কাটায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। কাজের প্রয়োজনে বাইরে বের হতে না পেরে বিপাকে পড়েছেন দিনমজুর ও ছিন্নমূল মানুষ।

রবিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। শনিবার রেকর্ড হওয়া ১০.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

ঠাণ্ডা বেড়ে যাওয়ায় হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা—শিশু ও বয়স্কদের অবস্থাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বর্তমান তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে পড়ে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে, ভোররাত ও সকাল বেলার কুয়াশাও বাড়বে।

তিনি বলেন, “হিমালয় থেকে নেমে আসা ঠাণ্ডা বাতাসের প্রভাব আরও কয়েক দিন থাকবে। শীত আরও জোরদার হবে।”

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles