26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

মধ্যপ্রাচ্য সংঘাতে তেলে আগুন, শেয়ারবাজারে ধস: ব্রেন্ট ১৩% লাফ, এশিয়া-ওয়াল স্ট্রিটে অস্থিরতা

ইরান–ইসরাইল সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ারবাজারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২ মার্চ) এশিয়ার বাজারে লেনদেন শুরুর পর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অয়েল-এর দাম এক লাফে প্রায় ১৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। যদিও দিনের শেষভাগে দাম কিছুটা স্থিতিশীল হয়, টোকিও সময় দুপুর নাগাদ তা ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৬.৪৮ ডলারে লেনদেন হচ্ছিল। মধ্যপ্রাচ্যের সংঘাতের সুদূরপ্রসারী প্রভাব নিয়ে বিনিয়োগকারীদের শঙ্কাই বাজারে এই অস্থিরতার মূল কারণ বলে মনে করা হচ্ছে।

তেলের দামের ঊর্ধ্বগতির বিপরীতে এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে বড় ধরনের পতন দেখা গেছে। হ্যাং সেং ইনডেক্স প্রায় ২ শতাংশ এবং নিক্কেই ২২৫ ১.৫ শতাংশ কমেছে লেনদেনের শুরুতেই। যুদ্ধ পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে আসায় সূচকগুলোতে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের বাজারেও এর প্রভাব পড়েছে। নিয়মিত লেনদেন শুরুর আগেই এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক কম্পোজিট-এর ফিউচার ট্রেডিংয়ে ০.৭ শতাংশ পতন লক্ষ্য করা গেছে, যা ওয়াল স্ট্রিটে সম্ভাব্য অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই আঞ্চলিক সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। এতে বৈশ্বিক অর্থনীতিতে আরও বড় ধরনের চাপ ও সম্ভাব্য মন্দার আশঙ্কা তৈরি হতে পারে।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles