26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

একদিনের ব্যবধানে আবার কমল স্বর্ণের দাম, ভরি প্রতি নতুন মূল্য ২,০৮,১৬৭ টাকা

দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য কমে যাওয়ায় একদিনের ব্যবধানে ভরি প্রতি স্বর্ণে ১,৩৫৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ০৮ হাজার ১৬৭ টাকা। আগামী শুক্রবার (২১ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। রাতেই কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে ২০ অক্টোবর দাম বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি প্রতি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা পর্যন্ত ওঠে যায়—যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য।

নতুন দামে স্বর্ণের মূল্য তালিকা (ভরি প্রতি):

  • ২২ ক্যারেট: কমলো ১,৩৫৩ টাকা → এখন ২,০৮,১৬৭ টাকা
  • ২১ ক্যারেট: কমলো ১,৩০৭ টাকা → এখন ১,৯৮,৬৯৬ টাকা
  • ১৮ ক্যারেট: কমলো ১,১০৮ টাকা → এখন ১,৭০,৩১৮ টাকা
  • সনাতন: কমলো ৯৪৪ টাকা → এখন ১,৪১,৬৪৮ টাকা

এর আগের কয়েকদিনেও স্বর্ণের দাম বারবার বাড়া-কমার মধ্যে ছিল। ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণের দাম কখনো ৫ হাজার টাকা পর্যন্ত বাড়ে, আবার কয়েক দিনের ব্যবধানে ৫ হাজার টাকা পর্যন্ত কমেও যায়।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
২২ ক্যারেট রূপার দাম ভরি প্রতি ৪,২৪৬ টাকা,
২১ ক্যারেট ৪,০৪৭ টাকা,
১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা,
সনাতন ২,৬০১ টাকা

স্বর্ণের আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, ডলার–টাকার বিনিময় হার এবং স্থানীয় বাজারে চাহিদার পরিবর্তনকে স্বর্ণের দামের ওঠানামার প্রধান কারণ হিসেবে উল্লেখ করছে বাজুস।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles