26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

মানবতাবিরোধী অপরাধে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির, নিরাপত্তায় চরম সতর্কতা

গুম–নির্যাতনের দুই মামলায় র‍্যাব ও ডিজিএফআই–র সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাদের হাজির করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় মোট ১৩ সেনা কর্মকর্তাকে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল ১০টার দিকে বাংলাদেশ জেলের বিশেষ সবুজ প্রিজনভ্যানে করে তাঁদের আদালত প্রাঙ্গণে আনা হয়।

ট্রাইব্যুনাল এলাকায় সকাল থেকেই কড়া নিরাপত্তা লক্ষ্য করা যায়।

টিএফআই সেল মামলায় ১৭ আসামি, উপস্থিত ১০ জন

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই সেল)–এ গুম রেখে নির্যাতনের অভিযোগে করা মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ১০ জন বর্তমানে গ্রেপ্তার আছেন এবং আজ তাঁদের আদালতে আনা হয়।

গ্রেপ্তার থাকা কর্মকর্তারা হলেন—
ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, কামরুল হাসান, মাহাবুব আলম, কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।

এই কর্মকর্তােরা তখন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ও গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মামলার ৭ আসামি পলাতক

একই মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ৭ আসামি


জেআইসি মামলায় ডিজিএফআইয়ের তিন সাবেক পরিচালকও হাজির

জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)–এ গুম করে রাখার অভিযোগে আরেকটি মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ জন গ্রেপ্তার, যারা আজ আদালতে উপস্থিত হয়েছেন।

তাঁরা হলেন—
মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

এই মামলার বাকি ১০ জন আসামি পলাতক, যার মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর তৎকালীন উপদেষ্টারা।


আগেও হাজির করা হয়েছিল

গত ২২ অক্টোবর এসব মামলার গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে প্রথমবার হাজির করা হয়েছিল। আজকের হাজিরাকে ঘিরে আবারও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles