26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

এভারকেয়ারে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, সামান্য উন্নতি: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল এবং কিছুটা উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার খোঁজখবর নিয়ে বেরিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মাহফুজ আলম বলেন, ‘ব্যক্তিগত উদ্যোগে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে এসেছি। দেশের জন্য তিনি বহু অবদান রেখেছেন ও ত্যাগ স্বীকার করেছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর সঙ্গে আমিও দোয়া করেছি।’

চিকিৎসকদের সঙ্গে আলোচনার বরাতে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিনের মতোই স্থিতিশীল এবং সামান্য উন্নতি দেখা যাচ্ছে। চিকিৎসকরা আশাবাদী, আগামী দিনে তাঁর শারীরিক অবস্থার আরও উন্নতি হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘দেশের গণতান্ত্রিক পুনর্গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আশা করি তিনি সুস্থ হয়ে দেশের চলমান পরিবর্তন প্রক্রিয়া প্রত্যক্ষ করবেন। জুলাইয়ের অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, তাদের নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে কাজ করছি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে মাহফুজ আলম বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরা–সংক্রান্ত সব ধরনের সহযোগিতায় বর্তমান সরকার প্রস্তুত।’

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles