26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

পঞ্চগড়ে টানা ৩ দিন মৃদু শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

টানা তিন দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। শীতের দাপটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, বিশেষ করে দিনমজুররা। ভোরের কনকনে ঠান্ডায় মাঠে-ঘাটে কাজ করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) সকালেও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমের সর্বনিম্ন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, টানা তিন দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করায় এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তিনি বলেন, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, ফলে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে শীত বাড়তে থাকায় প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে নিম্নআয়ের মানুষের কষ্ট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles