26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

সিলেটে হোটেল সংকট, ঢাকাতেই শুরু হচ্ছে বিপিএল — এক সপ্তাহ পিছিয়ে উদ্বোধনী ম্যাচ ২৬ ডিসেম্বর

সিলেটে শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ঢাকাতেই পর্দা উঠছে দ্বাদশতম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। সিলেটে পর্যটন মৌসুম চলায় পর্যাপ্ত হোটেল না পাওয়ায় ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন কাউন্সিলের এক সদস্য।

তিনি জানান, ‘সিলেটে হোটেল সংকট দেখা দেওয়ায় টুর্নামেন্ট শুরু করা সম্ভব হচ্ছে না। তাই মিরপুরেই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

২৬ ডিসেম্বর শুরু, পিছিয়ে গেল এক সপ্তাহ

পরিকল্পনা অনুযায়ী ২০১৭ সালের পর প্রথমবারের মতো সিলেটে বিপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভেন্যু সংকটের কারণে তা আর সম্ভব হচ্ছে না। ফলে:

  • ২৬ ও ২৭ ডিসেম্বর—ঢাকায় টানা দুই দিন ম্যাচ
  • এরপর এক দিন বিরতি
  • ২৯ ও ৩০ ডিসেম্বর—আবারও ঢাকায় ম্যাচ
  • ৩ জানুয়ারি থেকে শুরু হবে সিলেট পর্ব

এতে বিপিএলের সূচি এক সপ্তাহ পিছিয়েছে এবং উদ্বোধনী ভেন্যু সিলেটের পরিবর্তে আবারও ফিরে এসেছে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা ছিল, সিলেটে নতুন এ যাত্রা বিপিএলে ভিন্ন মাত্রা যোগ করবে। তবে হোটেল সংকট সেই সম্ভাবনাকে টুর্নামেন্ট শুরুর আগেই শেষ করে দিল।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles