26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

রেসলিংকে বিদায় জানালেন জন সিনা: ‘দ্য লাস্ট টাইম ইজ নাউ’ ম্যাচে শেষ অধ্যায়

রেসলিং দুনিয়ার একটি স্মরণীয় অধ্যায় শেষ হলো। জনপ্রিয় ও কিংবদন্তি রেসলার জন সিনা খেলেছেন তাঁর জীবনের শেষ রেসলিং ম্যাচ। তবে বিদায়টা জয়ে রাঙাতে পারেননি তিনি। তবু জয়-পরাজয়ের হিসাব ছাড়িয়ে দর্শকদের হৃদয়ে আগেই অমলিন হয়ে আছেন সিনা।

বিদায়ি ম্যাচটির নাম ছিল ‘দ্য লাস্ট টাইম ইজ নাউ’। এই ঐতিহাসিক ম্যাচে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থার। ম্যাচ শেষে ফলাফল সিনার পক্ষে না এলেও আবেগ আর সম্মানে ভরে ওঠে পুরো ক্যাপিটাল ওয়ান অ্যারেনা।

৪৮ বছর বয়সী জন সিনা রিং ছাড়ার সময় দর্শকদের ভালোবাসায় সিক্ত হন। আবেগপ্রবণ হয়ে কিছুক্ষণ রিংয়ে বসে থাকেন তিনি। এরপর রিংয়ে চুমু এঁকে মাথা নিচু করে এবং স্যালুট জানিয়ে দর্শকদের অভিবাদন জানান। দুই পাশের দর্শক সারির সঙ্গে হাত মেলানোর আগে রিংয়ে রেখে যান নিজের জুতা ও পোশাকের বেসলেট—একটি প্রতীকী বিদায়চিহ্ন হিসেবে।

২০০২ সালে ডব্লিউডব্লিউইতে ক্যারিয়ার শুরু করেন জন সিনা। ‘রুথলেস অ্যাগ্রেশন’ যুগের রুকি হিসেবে যাত্রা শুরু করে ‘ডক্টর অব থাগানোমিক্স’ গিমিকের মাধ্যমে দ্রুত পরিচিতি পান। পরবর্তীতে ‘নেভার গিভ আপ’ স্লোগানকে নিজের পরিচয়ের অংশে পরিণত করেন তিনি।

দীর্ঘ ৮ হাজার ৫৭০ দিনের ক্যারিয়ারে সিনা জিতেছেন ১৭টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ, যা তাকে রেসলিং ইতিহাসের অন্যতম সেরা তারকাদের কাতারে নিয়ে গেছে। রেসলিংয়ের বাইরে হলিউডেও তিনি একজন সফল ও জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

রিংয়ে শেষবার নামলেও জন সিনা থেকে যাবেন কোটি দর্শকের স্মৃতিতে—একজন যোদ্ধা, অনুপ্রেরণা আর রেসলিং ইতিহাসের অবিচ্ছেদ্য কিংবদন্তি হিসেবে।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles