27 C
Dhaka
Thursday, June 11, 2026

সরকারি গানম্যান প্রত্যাখ্যান নুরুল হক নুরের: হামলার বিচার না হলে নিরাপত্তা নেব না

নিরাপত্তা শঙ্কায় থাকা ২০ জন রাজনৈতিক ব্যক্তিকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এই তালিকায় থাকলেও সরকারের দেওয়া গানম্যান গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে ডাকসু হামলার ছয় বছর উপলক্ষে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা জানান।

নুরুল হক নুর বলেন,
‘যে সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী জনসমক্ষে, পোশাক পরিহিত অবস্থায় নিজ কার্যালয়ের সামনে হামলা চালিয়েছে, সেই হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত সরকারের দেওয়া কোনো গানম্যান আমি গ্রহণ করব না।’

তিনি আরও বলেন, ‘একজন বা কয়েকজন রাজনীতিককে গানম্যান দিয়ে গোটা দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। জনগণের নিরাপত্তার জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে হবে। শুধু নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা দিলেই পরিস্থিতি স্বাভাবিক হবে না।’

নিরাপদ ভোটের পরিবেশ না থাকলে ভোটাররা কেন্দ্রে যাবে না উল্লেখ করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

নুরুল হক নুর অভিযোগ করেন, চলতি বছরের ২৯ আগস্ট পুলিশ ও সেনাবাহিনীর পোশাক পরিহিত কিছু দুর্বৃত্ত জনসমক্ষে হামলা চালায়। এ ঘটনার তদন্তে ৪ সেপ্টেম্বর বিচার বিভাগীয় কমিটি গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হলেও এখনো হামলাকারীদের শনাক্ত বা বিচার হয়নি।

তিনি বলেন, ‘এই ঘটনায় বিচার না হওয়া প্রমাণ করে যে, সেদিনের হামলার পেছনে অন্তর্বর্তী সরকারের মৌন সমর্থন রয়েছে।’

হামলার বিচার না হওয়ায় সরকারের দায় রয়েছে দাবি করে নুর বলেন, ‘এই ঘটনার জন্য আমি প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের দায়ী করব।’

শেষে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকারি গানম্যান প্রত্যাখ্যান করার পর যদি তার ওপর কোনো ধরনের হামলা হয়, তার সম্পূর্ণ দায় বর্তমান উপদেষ্টা পরিষদকেই নিতে হবে।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles