26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

‘মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে’—দলগুলোর ঐক্যবদ্ধ কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “বাংলাদেশের মানুষ আজ অনেক প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও আশা নিয়ে আমাদের সবার দিকে তাকিয়ে আছে—বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে।”

শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “আজ আমরা দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে এখানে একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।”

তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের পর দেশের মানুষ আবারও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ পেয়েছে। “প্রায় এক যুগেরও বেশি সময় ধরে মানুষ জীবন দিয়েছে, অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে। সেই আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা গণতন্ত্রের যাত্রার সূচনা দেখতে পাচ্ছি,” বলেন তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তারেক রহমান বলেন, “আসুন, আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি—আগামী দিনের কাজ হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আমরা আল্লাহর দরবারে সেই রহমত প্রার্থনা করি, যেন তিনি আমাদেরকে দেশের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।”

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles