26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

বৈরুতে হামলার জবাব: ইসরাইলের তিন ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন-রকেট আঘাত, নিহত ৫২

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের তিনটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে। বৈরুতের দক্ষিণ উপশহরে তাদের অবস্থান লক্ষ্য করে ইসরাইলি হামলার জবাবেই এ পাল্টা আঘাত বলে জানিয়েছে সংগঠনটি। খবর দিয়েছে মিডল ইস্ট আই

মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা উত্তর ইসরাইলের রামাত ডেভিড বিমান ঘাঁটিমেরন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটির ভাষ্য, “লেবাননের ডজনখানেক শহর ও জনপদে ইসরাইলের আগ্রাসনের জবাবে” এসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এছাড়া অধিকৃত গোলান হাইটস-এর একটি সামরিক স্থাপনাতেও রকেট হামলার দাবি করেছে তারা।

অন্যদিকে, মঙ্গলবার ভোরে বৈরুত-এ ধারাবাহিক হামলা চালায় ইসরাইলি বাহিনী। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টার দিকে শুরু হওয়া এ অভিযানে লেবাননের সরকারি তথ্য অনুযায়ী একদিনেই অন্তত ৫২ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন।

সীমান্তজুড়ে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles