26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

মধ্যপ্রাচ্য উত্তেজনা চরমে: কুয়েতে মার্কিন দূতাবাসের কার্যক্রম স্থগিত, কনস্যুলার সেবা বন্ধ

ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরাইল সংঘাতের বিস্তার এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা

দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, বর্তমান পরিস্থিতির কারণে নিয়মিত ও জরুরি—সব ধরনের কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরুর বিষয়ে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে গত সপ্তাহান্তে বেশ কয়েকটি সামরিক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা যায়, ইরানের এক হামলায় অন্তত চারজন মার্কিন সৈন্য নিহত হয়েছেন।

এদিকে সোমবার (৩ মার্চ) কুয়েতে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। মার্কিন সামরিক বাহিনী ঘটনাটিকে ‘ফ্রেন্ডলি ফায়ার’—অর্থাৎ নিজেদের ভুলবশত চালানো আক্রমণ—হিসেবে বর্ণনা করেছে।

নিরাপত্তা ঝুঁকি ও অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই কূটনৈতিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট মহল।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles