26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

ফ্রান্সের সঙ্গে ‘ঐতিহাসিক’ চুক্তি: ১০০ রাফাল এফ–৪ যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

রাশিয়ার চলমান হামলা মোকাবিলায় আত্মরক্ষার সক্ষমতা বহুগুণ বাড়াতে ফ্রান্সের কাছ থেকে সর্বাধুনিক ১০০টি রাফাল এফ–৪ যুদ্ধবিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইউক্রেন। প্যারিসের নিকটবর্তী একটি বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এই বৃহৎ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন।

জেলেনস্কি এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বলেন, “এটি আগামী দশ বছরের জন্য একটি কৌশলগত সহযোগিতা, যা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় বিপুল পরিবর্তন আনবে।”

চুক্তি অনুযায়ী—

  • ২০৩৫ সালের মধ্যে ১০০টি রাফাল এফ–৪ যুদ্ধবিমান সরবরাহ সম্পন্ন হবে,
  • চলতি বছর থেকেই শুরু হবে ইন্টারসেপ্টর ড্রোনের যৌথ উৎপাদন,
  • ইউক্রেন আরও পাবে অত্যাধুনিক ফরাসি রাডার৮টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা

এদিকে অর্থায়নের বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও ফ্রান্স জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে তহবিল নিশ্চিত করার চেষ্টা চলছে। পাশাপাশি জব্দ হওয়া রাশিয়ান সম্পদ ব্যবহারের পরিকল্পনাও রয়েছে—যা ইইউর ২৭ সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে।

জেলেনস্কি বলেন, “উন্নত এই অস্ত্রগুলো শুধু সামরিক শক্তি নয়, মানুষের জীবন বাঁচানোর জন্য অত্যন্ত জরুরি।”

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles