26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট: জাতির উদ্দেশে সিইসির তফসিল ঘোষণা

জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা।

তফসিলের সময়সীমা

  • মনোনয়নপত্র জমা: ২৯ ডিসেম্বর পর্যন্ত
  • মনোনয়ন বাছাই: ৩০ ডিসেম্বর–৪ জানুয়ারি
  • আপিল গ্রহণ: ১১ জানুয়ারি
  • আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি
  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ২০ জানুয়ারি
  • প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
  • প্রচার শুরু: ২২ জানুয়ারি
  • প্রচার শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা
  • ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি, ৩০০ আসনে একযোগে

১২ কোটি ৭৬ লাখ ভোটার, প্রবাসীরাও ভোট দেবেন

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি
প্রবাসী বাংলাদেশিরাও প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।


অন্তর্বর্তী সরকারের ১৬ মাস পর তফসিল

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর
৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। দায়িত্ব গ্রহণের ১৬ মাস পর তফসিল ঘোষণা করলো ইসি।

শুরুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন দ্রুত করার দাবি তুললেও, পরবর্তীতে লন্ডনে প্রধান উপদেষ্টা ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের বিষয়ে সমঝোতা হয়। আজ সিইসির ঘোষণার মাধ্যমে তারই আনুষ্ঠানিক নিশ্চিতকরণ হলো।


গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে

গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন—
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে।
আজ সিইসি সেই দিনক্ষণ নিশ্চিত করেছেন।


৫৬ নিবন্ধিত দল অংশ নিতে পারবে, আওয়ামী লীগ নয়

ইসিতে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল ৫৬টি
তবে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। ফলে দলটি ভোটে অংশ নিতে পারবে না।
অন্যান্য দল প্রার্থিতা দেবে, পাশাপাশি যে কোনো যোগ্য নাগরিক স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নিতে পারবেন।


আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় সময় ব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসি। এজন্য—

  • ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে
  • কেন্দ্রগুলোতে গোপন কক্ষ বাড়ানো হবে

অন্যদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

  • প্রায় ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবেন—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ
  • দেড় লাখ পুলিশ সদস্য পেয়েছেন বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles