26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

দেশের বাজারে সোনার দাম আবার কমল, ভরিতে কমলো ১,০৫০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ১,০৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ভরিতে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকায়

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাজুসের বিজ্ঞপ্তিতে দাম কমানোর এই ঘোষণা দেওয়া হয়।
নতুন দাম ৩ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে এবং আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর)ও একই দাম বজায় রয়েছে।


সোনার নতুন দাম (ভরি)

  • ২২ ক্যারেট : ২,১১,০৯৫ টাকা
  • ২১ ক্যারেট : ২,০১,৪৯৬ টাকা
  • ১৮ ক্যারেট : ১,৭২,৭০৯ টাকা
  • সনাতন পদ্ধতি : ১,৪৩,৬৮৯ টাকা

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় এ সমন্বয় করা হয়েছে। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।


রুপার দাম অপরিবর্তিত

  • ২২ ক্যারেট : ৪,২৪৬ টাকা
  • ২১ ক্যারেট : ৪,০৪৭ টাকা
  • ১৮ ক্যারেট : ৩,৪৭৬ টাকা
  • সনাতন পদ্ধতি : ২,৬০১ টাকা

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles