26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা, হি-ম্যান খ্যাত বর্ষীয়ান তারকা ধর্মেন্দ্র আর নেই। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৮৯ বছর বয়সী এই অভিনেতা—এমনটাই জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ফিল্মফেয়ারসহ একাধিক সংবাদমাধ্যম। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে নেমেছে গভীর শোকের ছায়া।

ধর্মেন্দ্রর প্রয়াণের মধ্য দিয়ে বলিউডের ছয় দশকের উজ্জ্বল ও সোনালি একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।
তার অভিনয়, স্টারডম এবং সরল জীবনযাপন তাঁকে এনে দিয়েছিল কোটি ভক্তের ভালোবাসা।

শেষ মুহূর্তে বাড়িতে বাড়ানো হয় নিরাপত্তা

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ধর্মেন্দ্রর বাসার সামনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়ির ভেতরে প্রবেশ করেছে একটি অ্যাম্বুলেন্স এবং বাইরে ব্যারিকেড স্থাপন করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন তাঁর মেয়ে এশা দেওল, পাশাপাশি দেখা গেছে বলিউডের আরও বেশ কয়েকজন তারকা ও ঘনিষ্ঠ সহযোগীদের।

সম্প্রতি ছিলেন অসুস্থ

চলতি মাসের শুরুতে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। সেই সময় সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে পরিবার ক্ষোভ প্রকাশ করে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি।

আগামী ৮ ডিসেম্বর ছিল তাঁর ৯০তম জন্মদিন। জানা যায়, পরিবার সেই বিশেষ দিনকে ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। তাঁর স্ত্রী হেমা মালিনীও প্রস্তুতি শুরু করেছিলেন। কিন্তু তার আগেই কয়েক দশকের জনপ্রিয় এই তারকা চলে গেলেন না ফেরার দেশে।

বলিউড শোকাহত

ধর্মেন্দ্রর মৃত্যুতে বলিউড জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে স্মৃতিচারণ করছেন, শোকবার্তা দিচ্ছেন এবং শিল্পীর অবদানকে স্মরণ করছেন।

ভারতের চলচ্চিত্র ইতিহাসে ধর্মেন্দ্রর নাম চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে—এমনটাই মনে করছেন চলচ্চিত্রবিশেষজ্ঞরা।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles