26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

সংক্রমণে অবনতি, রাতে হাসপাতালে খালেদা জিয়া—নিবিড় পর্যবেক্ষণে রাখলেন চিকিৎসকেরা

ফুসফুস ও হৃদ্‌যন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে খালেদা জিয়া, ১২ ঘণ্টা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুস ও হৃদ্‌যন্ত্রে সংক্রমণ নিয়ে রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানিয়েছেন, আগামী ১২ ঘণ্টা তাঁর শারীরিক অবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডা. সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘ওনার চেস্টে ইনফেকশন হয়েছে। হার্টের সমস্যা তো আগে থেকেই ছিল।’ সংক্রমণ ফুসফুস ও হৃদ্‌যন্ত্রে ছড়িয়ে পড়ায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা

মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে, কিছু পরীক্ষার ফল পাওয়া যাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি নয়।’

ফিরোজা থেকে হাসপাতালে

রাত সাড়ে সাতটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। পরে তাঁকে ভর্তি করা হয়। গত ১৫ অক্টোবরও স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে গিয়েছিলেন তিনি।

দীর্ঘদিনের জটিলতা

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যায় ভুগছেন।

চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং টানা ১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছেফুসফুস ও হৃদ্‌যন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে খালেদা জিয়া, ১২ ঘণ্টা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুস ও হৃদ্‌যন্ত্রে সংক্রমণ নিয়ে রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানিয়েছেন, আগামী ১২ ঘণ্টা তাঁর শারীরিক অবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডা. সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘ওনার চেস্টে ইনফেকশন হয়েছে। হার্টের সমস্যা তো আগে থেকেই ছিল।’ সংক্রমণ ফুসফুস ও হৃদ্‌যন্ত্রে ছড়িয়ে পড়ায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা

মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে, কিছু পরীক্ষার ফল পাওয়া যাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি নয়।’

ফিরোজা থেকে হাসপাতালে

রাত সাড়ে সাতটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। পরে তাঁকে ভর্তি করা হয়। গত ১৫ অক্টোবরও স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে গিয়েছিলেন তিনি।

দীর্ঘদিনের জটিলতা

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যায় ভুগছেন।

চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং টানা ১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles