26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা, উত্তেজনা

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনের বাইরে শনিবার হিন্দুত্ববাদীদের নেতৃত্বে আয়োজিত এক বিক্ষোভে বাধা দিয়েছে খালিস্তানপন্থী গোষ্ঠী। এ সময় খালিস্তানি কর্মীরা ‘ভারতবিরোধী’ স্লোগান দেয় এবং খালিস্তানের পতাকা প্রদর্শন করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।

বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে এই বিক্ষোভের আয়োজন করা হয়। সমাবেশ চলাকালে খালিস্তান রেফারেন্ডাম প্রচারের সমন্বয়ক পরমজিত সিং পাম্মা এক ভারতীয় হিন্দু বিক্ষোভকারীর সঙ্গে স্বল্প সময়ের হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত হস্তক্ষেপ করে দায়িত্বে থাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের আলাদা করে দেন এবং বাংলাদেশ হাইকমিশন ভবনের আশপাশ থেকে উভয় পক্ষের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ইউকে ইনসাইট গ্রুপের প্রতিনিধি মনু খাজুরিয়া বলেন, “সামঞ্জস্য ও সংখ্যালঘু অধিকারের পক্ষে কথা বলা কণ্ঠস্বরগুলোকে স্তব্ধ করতে খালিস্তানি চরমপন্থীদের এমন তৎপরতা সত্যিই বিস্ময়কর।”

ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

সূত্র: ডন, এনডিটিভি

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles