26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমে এলো ১৩ ডিগ্রিতে

রাজধানী ঢাকায় শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সঙ্গে ঘন কুয়াশা ও সূর্যের অনুপস্থিতিতে কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী।

সোমবার (আজ) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৫ শতাংশ, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে।

বেলা বাড়লেও সূর্যের দেখা না মেলায় ঠাণ্ডার প্রকোপ সারাদিনই অব্যাহত রয়েছে। বিশেষ করে ভোর ও সকালে ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাচ্ছে, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনেও এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

শীতের এই পরিস্থিতিতে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles