26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

‘পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণ বিচার হবে, কমিশন রিপোর্ট ধাপে ধাপে বাস্তবায়ন’ — স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন শেষে পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণ বিচার ও তদন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়নের অঙ্গীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিচারাধীন মামলাগুলোর জুডিশিয়াল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে এবং কমিশনের অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজ আমরা রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করলাম। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী এসেছেন, শহীদ পরিবারের স্বজনরা এসেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা চিরতরুণ, চিরভাস্বর।”

তিনি পিলখানা হত্যাকাণ্ডকে বিশ্বের অন্যতম নৃশংস ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত উদ্দেশ্য উদঘাটনে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একটি জাতীয় কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের প্রতিবেদন পাওয়া গেছে। তবে সে প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে তেমন উদ্যোগ নেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, কমিশনের প্রতিবেদনে যেসব সুপারিশ এসেছে, সেগুলো বাস্তবায়নের বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তির মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, “পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।” তিনি দাবি করেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটি অপচেষ্টা ছিল এবং যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles