26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

ডিএমপি কমিশনারের পদ থেকে সরে দাঁড়ালেন শেখ মো. সাজ্জাত আলী

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদ থেকে সরে দাঁড়ালেন শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে তা পুলিশ সদর দপ্তরে পাঠান।

এর আগে ২০২৪ সালের ২১ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। একই বছরের ৫ আগস্ট রাজধানীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে তিনি কমিশনারের দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন শেখ মো. সাজ্জাত আলী। কর্মজীবনে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঝিনাইদহ, পুলিশ হেডকোয়ার্টার্স ও এসবিতে দায়িত্ব পালন করেন। উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডিএমপিতে। পরে পুলিশ সুপার হিসেবে নড়াইল, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় দায়িত্ব পালন করেন।

এ ছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি। ডিআইজি পদে পদোন্নতির পর হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ, পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা রেঞ্জে ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ৩ নভেম্বর পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত অবস্থায় তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

বর্তমান সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।

১৯৬১ সালের ২৫ মার্চ ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন শেখ মো. সাজ্জাত আলী। তাঁর পিতা শেখ ওয়েজেদ আলী ও মাতা মিসেস নুরজাহান বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles