26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান: ৯ বিশিষ্ট ব্যক্তি ও ওয়ারফেজ পেল রাষ্ট্রীয় সম্মান

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রধান অতিথি পদকপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, অভিনয় বিভাগে মনোনীত হয়েছেন ফরিদা আক্তার ববিতা। চারুকলায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। স্থাপত্যে মনোনয়ন পেয়েছেন প্রখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম

সংগীতে (মরণোত্তর) সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। নৃত্যে স্বীকৃতি পেয়েছেন অর্থী আহমেদ এবং পালাগানে সম্মানিত হয়েছেন ইসলাম উদ্দিন পালাকার

সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে পদক পেয়েছেন অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে স্বীকৃতি পেয়েছেন তেজস হালদার জস

এ ছাড়া সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ–কে ‘একুশে পদক-২০২৬’-এ ভূষিত করা হয়েছে।

রাষ্ট্রীয় এ সম্মাননা দেশের সংস্কৃতি, শিক্ষা, শিল্পকলা ও গণমাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। পদকপ্রাপ্তদের অবদান আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles