27.3 C
Dhaka
Wednesday, June 10, 2026

দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু হলো দেশব্যাপী পুনঃখনন প্রকল্প

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন। কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধন শেষে খালের পাড়ে একটি গাছও রোপণ করেন তিনি।

সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে দেশব্যাপী ‘নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির বাস্তবায়ন শুরু হলো। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রথম ধাপে দেশের ৫৩টি জেলায় এ কর্মসূচি শুরু করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তাদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাধার সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রধানমন্ত্রী তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পদাঙ্ক অনুসরণ করেই এই কর্মসূচি শুরু করেছেন। জিয়াউর রহমান তাঁর শাসনামলে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, যা গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন এবং সেচব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমান উদ্যোগকে সেই কর্মসূচির ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এ জেড এম জাহিদ হোসেন, মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব এবং ফরহাদ হোসেন আজাদসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা।

এর আগে সকালে প্রধানমন্ত্রী বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর-এ পৌঁছান। পরে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার অনুষ্ঠানস্থলে গিয়ে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles