27.3 C
Dhaka
Wednesday, June 10, 2026

মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানার পর হাইকোর্টে আগাম জামিন পেলেন এমপি আমির হামজা

মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তাকে ৮ সপ্তাহের আগাম জামিন প্রদান করেন।

সোমবার সকালে আদালতে হাজির হন আমির হামজা। তার আইনজীবীদের যুক্তি উপস্থাপনের পর আদালত এই জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২১ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

আদালত সূত্রে জানা যায়, পূর্বে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হলেও নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আমির হামজা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে মানহানিকর ও ধর্মীয়ভাবে আপত্তিকর মন্তব্য করেছেন।

এই ঘটনায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles