26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

প্লট জালিয়াতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড—জয়–পুতুলেরও ৫ বছর করে সাজা

ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়ের করা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

এ ছাড়া একই মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে প্রতি মামলায় ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় খালাস পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার

বেলা ১১টা ২৩ মিনিটে আদালতে রায় পড়া শুরু হয়। রায় ঘোষণা সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার একমাত্র গ্রেপ্তার আসামি, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম। উপস্থিত ছিলেন দুদকের আইনজীবীরাও।

পৃথক তিন মামলায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যসহ মোট ৪৭ জনকে আসামি করা হলেও ব্যক্তি সংখ্যা ২৩।

মামলার অভিযোগে বলা হয়—

  • প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে
  • ধানমণ্ডির সুধাসদনে ওয়াজেদ মিয়ার নামে থাকা প্লটের তথ্য লুকিয়ে
  • মিথ্যা হলফনামা দিয়ে
  • রাজউক বিধিমালা লঙ্ঘন করে প্লট নেন শেখ হাসিনা।
  • প্লট বরাদ্দ নিশ্চিত করতে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা আর্থিক সুবিধা পান বলেও অভিযোগ করা হয়।

একই ধরনের অভিযোগে আজ জয় ও পুতুলের মামলারও রায় দেওয়া হয়েছে

🏃 তিনজনই ছিলেন পলাতক

মামলার শুরু থেকেই শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল পলাতক ছিলেন। ফলে তাঁদের অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন।

📅 আরও দুটি রায় সামনে

গত রোববার যুক্তি-তর্ক শেষে আদালত আজ রায় ঘোষণার দিন ধার্য করেন।
এ ছাড়া শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে ১ ডিসেম্বর

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles