26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

খালেদা জিয়ার সম্মানে তাঁর তিন আসনে প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ — ঘোষণা রাশেদ খানের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে তাঁর নির্বাচনী তিন আসনে কোনো প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বৃহস্পতিবার দুপুরে বিজয়নগরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন,
“খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর–৩ আসনে প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। একই সঙ্গে তিনি যেসব আসন থেকে নির্বাচন করবেন, সেসব আসনেও আমরা কেউ প্রার্থী দেব না।”

🔷 ২০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ দ্বিতীয় ধাপে আরও ১৫০ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ।
এর আগে প্রথম ধাপে ৫০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়।
মোট ২০০ আসনে প্রার্থী ঘোষণা হলো।

রাশেদ খান জানান,
“৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। সব প্রার্থীদের এখন থেকেই জনসংযোগে নেমে পড়তে বলা হয়েছে।”

🔷 ফ্যাসিবাদবিরোধী জোটের সম্ভাবনা

নির্বাচনী জোট প্রসঙ্গে রাশেদ খান জানান,
“ফ্যাসিবাদবিরোধী বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে, তবে কোনো জোট এখনও চূড়ান্ত নয়। জোট হলে আলোচনা সাপেক্ষে প্রার্থী সমন্বয় করা হবে।”

🔷 একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনে সমর্থন

তিনি আরও বলেন,
“একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে আমরা সমর্থন করি। তবে তার আগে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ তৈরি করতে হবে—এ দায়িত্ব অন্তর্বর্তী সরকারের।”

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles