27 C
Dhaka
Thursday, June 11, 2026

“গুম–নির্যাতন মামলায় শেখ হাসিনা-তারেক সিদ্দিকসহ ১৭ জনের অভিযোগ গঠনের শুনানি আজ”

গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাসেমসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হচ্ছে।

সকালে ঢাকার সেনানিবাসের সাব-জেল থেকে মামলার ১০ সেনা কর্মকর্তা আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার পলাতক আসামিদের জন্য আদালত নিযুক্ত করেছে স্টেট ডিফেন্স।
গত ২৩ নভেম্বর শুনানির দিন নির্ধারণ করা হলেও তা পুনরায় আজ অনুষ্ঠিত হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের সময় গুম–খুনের অভিযোগ

মামলার অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে বিভিন্ন গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা রয়েছে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের। এসব অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়ার আওতায় এসেছে।


আশুলিয়া ৬ লাশ পোড়ানো মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ

একই দিনে আশুলিয়ার ৬ লাশ পোড়ানো ও ৭ জনকে হত্যার মামলায় তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। এ মামলায় গ্রেফতার ৯ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছে।
তাদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আফজালুল রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles