27 C
Dhaka
Thursday, June 11, 2026

যারা বলছেন—অন্যদের দেখেছেন, এবার আমাদের দেখুন—মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে; কিভাবে তারা লাখ লাখ মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “যারা বলছেন—অন্যদের দেখেছেন, এবার আমাদের দেখুন—মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে; কিভাবে তারা লাখ লাখ মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে।”

আজ রবিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিজয়ের মাস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘বেহেশতের টিকিট দেওয়ার কথা বলা শিরক’

তারেক রহমান বলেন, “বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যারা এসব বলে তারা শিরক করছে। পরকালে কে কোথায় যাবে, তার সিদ্ধান্ত সৃষ্টিকর্তার।”

দুর্নীতির লাগাম টানার প্রতিশ্রুতি

আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে যেকোনো মূল্যে দুর্নীতি দমন করা হবে জানিয়ে তিনি বলেন,
“আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে বিএনপি। এটা করতে না পারলে দেশেরই ক্ষতি হয়ে যাবে।”

‘সংকটে পড়লে বিএনপি দেশকে টেনে তোলে’

তারেক রহমান বলেন,
“দেশ যখনই সংকটে পড়েছে, বিএনপি ধীরে ধীরে অবস্থার উন্নতি করেছে। স্বাধীনতার জন্য লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে; দেশ গড়তেও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”

অপপ্রচারের অভিযোগ

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের বিষয়টি তুলে ধরে তিনি বলেন,
“স্বৈরাচার যেমন অপপ্রচার চালিয়েছিল, এখন আরেকটি দল একই পথ অনুসরণ করছে। তাদের দুজন সিনিয়র নেতা বিএনপির আমলে মন্ত্রী ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার ওপর শেষ দিন পর্যন্ত আস্থা রেখেছিলেন, কারণ তিনি দুর্নীতির বিরুদ্ধে অবস্থানে ছিলেন।”

কঠিন সময়ের সতর্কতা

দেশে প্রতিটি ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে দাবি করে তারেক রহমান সবাইকে সতর্ক করে বলেন—
“সামনে কঠিন সময় আসছে। দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে হলে পরিকল্পনা জরুরি।”

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles