26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

১৭ বছর পর নয়াপল্টনে তারেক রহমান: ‘যার যেটুকু অবস্থান আছে, সেখান থেকেই দেশ গড়ার চেষ্টা করি’

দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দেশকে নতুন করে গড়ে তুলতে সবাইকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জনগণের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “যার যেটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন—আমরা সবাই মিলে আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।”

বিকেল সাড়ে ৩টার দিকে তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। তাঁর আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় সকাল থেকেই নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করে।

তারেক রহমানকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। দীর্ঘদিন পর দলের প্রধান নেতার কার্যালয়ে উপস্থিতি বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, তারেক রহমানের আগমন উপলক্ষে পুরো নয়াপল্টন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

দীর্ঘ প্রবাসজীবন ও রাজনৈতিক টানাপোড়েনের পর নয়াপল্টনে তারেক রহমানের এই উপস্থিতিকে বিএনপির রাজনৈতিক কর্মসূচি ও ভবিষ্যৎ আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles