26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

‘মায়ের থেমে যাওয়া পথ এগিয়ে নেওয়ার দায় অনুভব করছি’—খালেদা জিয়াকে স্মরণ করে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করে গেছেন। আজ সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করছেন এবং একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছেন—যেখানে তাঁর মায়ের পথচলা থেমে গেছে, সেখান থেকে তিনি সেই পথযাত্রাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।

বৃহস্পতিবার (____) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে এসব কথা বলেন তারেক রহমান।

পোস্টে তিনি লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় তিনি তাঁর প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, এই কঠিন সময়ে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাঁকে একাকিত্বে ভুগতে দেয়নি। লক্ষাধিক মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও সমবেদনায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন, খালেদা জিয়া শুধু তাঁর মা ছিলেন না, অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা।

তিনি জানান, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, আন্তর্জাতিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের উপস্থিতি এবং বিভিন্ন দেশের পক্ষ থেকে পাঠানো শোকবার্তার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

শোকবার্তায় তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকেও স্মরণ করেন। তিনি বলেন, প্রিয়জন হারানোর শূন্যতার মধ্যেও মানুষের ভালোবাসায় তাঁর কাছে পুরো বাংলাদেশ একটি পরিবারের মতো হয়ে উঠেছে।

তারেক রহমান বলেন, তাঁর মা আজীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। সেই আদর্শ ও ভালোবাসা থেকেই তিনি শক্তি, ঐক্য ও দেশপ্রেমের অনুপ্রেরণা খুঁজে নিতে চান। পোস্টের শেষাংশে তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। গতকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় লাখো মানুষ অংশ নেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles