26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

ঢাকা উত্তরে ছয় আসনে জনসভা: রোববার নির্বাচনি মাঠে টানা কর্মসূচিতে তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীতে নির্বাচনি প্রচারণা জোরদার করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের ছয়টি সংসদীয় আসনে ধারাবাহিক জনসভায় অংশ নেবেন তিনি।

শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার দুপুর ২টায় ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনি এলাকা ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে তিনি—

  • ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে দুপুর ২টা ৪০ মিনিটে
  • ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বর–সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে বিকেল ৩টা ৩০ মিনিটে
  • ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে বিকেল ৪টা ২০ মিনিটে
  • ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে
  • ঢাকা-১১ আসনে বাড্ডার সাঁতারকুলে সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় অংশ নেবেন।

বিএনপি জানিয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন দলের চেয়ারম্যান। রোববার ও সোমবার ধারাবাহিকভাবে এসব জনসভায় বক্তব্য দিয়ে ভোটারদের কাছে দলের নির্বাচনি বার্তা তুলে ধরবেন তিনি।

নির্বাচন সামনে রেখে রাজধানীতে তারেক রহমানের এই টানা কর্মসূচিকে বিএনপির প্রচারণার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন দলের নেতারা।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles