26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

‘ধর্মের নামে দেশকে বিভক্ত করার চেষ্টা চলছে’ — অভিযোগ মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশে বিভাজনের পরিবেশ তৈরি করতে চায়। তিনি বলেন, “আজকে বাংলাদেশে একটি বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটি গোষ্ঠী ধর্মের নামে সমাজকে ভাঙতে চায়।”

গতকাল রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

মির্জা ফখরুল বলেন, “আমরা ধর্মভীরু মানুষ, ধর্ম মেনে চলি। কিন্তু ধর্মকে ব্যবহার করে রাষ্ট্র বা সমাজে বিভাজন তৈরি করা আমরা বিশ্বাস করি না। বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিতে বসবাস করবে—এটাই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল চেতনা।”

তিনি আরও বলেন, “সব প্রতিবন্ধকতা ও অপপ্রয়াস মোকাবিলা করে বিএনপিকে এগিয়ে যেতে হবে। ছাত্রদল সামনে থেকে ভ্যানগার্ড হিসেবে ভূমিকা রাখবে।”

বিএনপির মহাসচিব জানান, তারেক রহমানের প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশকে সামনে এগিয়ে নিতে চায় বিএনপি।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles